রাহুল গান্ধী হঠাত করে ঝাঁপ দিলেন মাঝ সমুদ্রে, কেন? - The News Lion

রাহুল গান্ধী হঠাত করে ঝাঁপ দিলেন মাঝ সমুদ্রে, কেন?

 


দি নিউজ লায়নঃ   পশ্চিমবাংলা, কেরল, পদুচেরি, তামিলনাড়ুসহ একাধিক রাজ্যে বেজে গেছে বিধানসভা ভোটের দামামা। আর এই সমস্ত রাজ্যগুলোতে নির্বাচনে ভরাডুবির হাত থেকে বাঁচাতে মাঠে নেমে পড়েছেন রাহুল গান্ধী।   জানা গেছে, গত বুধবার সকালে বিধানসভা নির্বাচনের প্রচারে কেরল গিয়েছিলেন রাহুল গান্ধী। সেখানকার মৎস্যজীবীদের সঙ্গে কথা বলতে কোল্লামের খাঙ্গাসেরি বীচে যান রাহুল। 


সেখানে গিয়ে শুধু জেলেদের সঙ্গে কথা বলেই থেমে থাকেননি রাহুল। তাদের বোটে চেপে সমুদ্রেও চলে যান। মাছ ধরতে ধরতে তাদের অভাব-অভিযোগ আর দৈন্যতার কথা শোনেন তিনি।কংগ্রেসকে প্রচারের আলোতে আনতে এবং মানুষের মন জয় করে কাছাকাছি যাওয়ার পন্থা হিসেবে কেরল সফরে গিয়ে এক অভিনব কাণ্ড ঘটিয়েছেন রাহুল গান্ধী।      


এমনকি জেলেদের সঙ্গে মাছ ধরতে বেশ কয়েকবার সমুদ্রে জালও ফেলেন তিনি। এরপরেই হঠাৎ করে জেলেদের মতো নৌকা থেকে জলে লাফিয়ে পড়েন রাহুল গান্ধী।  এ ব্যাপারে কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে, এভাবে রাহুল গান্ধী জলে নেমে পড়বেন তা কারোরই জানা ছিলো না। এমন সিদ্ধান্ত আচমকাই নেন তিনি।  জানা যায়, সমুদ্রের জলে ভাসতে ভাসতে প্রায় ১০ মিনিট ধরে জেলেদের সঙ্গে কথা বলেন রাহুল। সে সময়ে তার পরনে ছিলো খাকি প্যান্ট ও নীল টি-শার্ট। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.